ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২৩ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৭৫ কোম্পানির মোট ৩০ কোটি ৭২ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির ৫ কোটি ১১ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে। এদিকে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৬৩ লাখ ৪২ হাজার টাকার লেনদেন করে দ্বিতীয় এবং রূপালী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৮৫ লাখ ৬৯ হাজার টাকার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে আলিফ ইন্ডাস্ট্রিজ, এডিএন টেলিকম, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, গ্রামীণফোন, প্যারামাউন্ট টেক্সটাইল, মেট্রো স্পিনিং এবং ম্যারিকো বাংলাদেশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


























Recent Comments