ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২১ কোম্পানির মোট ১ কোটি ৫৩ লাখ এক হাজার ৮৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫২ কোটি ১১ লাখ টাকা।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের। সি পার্ল বীচ ৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা বারাকা পাওয়ার ৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিস্টেমস, বিএটিবিসি, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ফাইন ফুডস, ফু-ওয়াং ফুড, গ্রামীণফোন, লাফার্জহোলসিম, মুন্নু সিরামিক, নাহি অ্যালুমিনিয়াম, নর্দার্ণ জুট, রেকিট বেনকিজার, রিপাবলিক ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments