ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৮ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর মোট ২ কোটি ৮ লাখ ৭২ হাজার ৫৩৫ টি শেয়ার ৭৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৮ কোটি ৩৮ লাখ টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ৯ কোটি ৬৯ লাখ টাকার, দ্বিতীয় স্থানে ঢাকা ব্যাংকের ৮ কোটি ৫৬ লাখ টাকার ও তৃতীয় স্থানে যমুনা ব্যাংকের ৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments