সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদব্লক মার্কেটে ১২৪ কোটি টাকার বেশি লেনদেন
spot_img
spot_img

ব্লক মার্কেটে ১২৪ কোটি টাকার বেশি লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট:  বিদায়ী সপ্তাহে (১৪-১৮ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১২৪ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো — খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, প্রাইম ব্যাংক, ফাইন ফুডস, ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট টেক্সটাইল, সানলাইফ ইন্স্যুরেন্স, ম্যারিকো এবং রবি আজিয়াটা।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খাঁন ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ২৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা। এ সময় শেয়ারটির বাজারদর ছিল ১৬৩ টাকা ৩০ পয়সা।

দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির লেনদেন হয়েছে ১৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা। শেয়ারদর ছিল ৭০ টাকা ৫০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ১৫ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা। শেয়ারদর ছিল ৬৩ টাকা ২০ পয়সা।ফাইন ফুডসের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ১২ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৩০১ টাকা ৩০ পয়সা। প্রাইম ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৯৭ লাখ টাকা, শেয়ারদর ২৭ টাকা ৭০ পয়সা।

ওরিয়ন ইনফিউশনের  ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৭ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৫৩০ টাকা ৬০ পয়সা।

প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৫৭ টাকা ২০ পয়সা।

সানলাইফ ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৫৫ টাকা ৮০ পয়সা।

ম্যারিকো বাংলাদেশের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা, শেয়ারদর ছিল ২,৮৪৩ টাকা ৫০ পয়সা।

তালিকার শেষ, রবি আজিয়াটার ব্লক মার্কেট লেনদেন হয়েছে ২ কোটি ১৪ লাখ টাকা, শেয়ারদর ছিল ২৯ টাকা ৪০ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments