ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার ২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এদিন কোম্পানিটির ১০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ওরিয়ন ইনফিউশন ৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
গ্রামীণফোন ২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
সায়হাম কটনের ১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানির মধ্যে মালেক স্পিনিংয়ের ১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।





















Recent Comments