ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২০ কোটি ৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ সোমবার (৩০জুন) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস-ক্রিমের। এদিন কোম্পানিটির ৪ কোটি ৪৬ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের ১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে বীকন ফার্মাসিউটিক্যালস।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এশিয়াটিক ল্যাবরেটরির ১ কোটি ১৭ লাখ এবং এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments