ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১২ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৫১ কোম্পানির মোট ৫৭ কোটি ৭২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে আজ সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন করেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটি ১০ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এদিকে ন্যাশনাল ব্যাংকের ১০ কোটি ৩৯ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং আলহাজ টেক্সটাইলের ৬ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ ব্লক মার্কেটে লেনদেন করেছে আমরা নেটওয়ার্কস, সানলাইফ ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, ম্যারিকো, জিপিএইচ ইসপাত এবং বেক্সিমকো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments