ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৬ কোম্পানির মোট ৯৫ কোটি ৪০ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে বেক্সিমকো গ্রীণ শুকুক। কোম্পানিটির ২৭ কোটি ৬৬ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এদিন বেক্সিমকো ফার্মার ২৭ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং সি পার্ল বিচের ৫ কোটি ১০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও ব্লক মার্কেটে লেনদেন করেছে কেডিএস এক্সেসরিস, আলহাজ টেক্সটাইল, জেমিনি সি ফুড, এ্যাসোসিয়েটেড অক্সিজেন, আমরা নেটওয়ার্কস, সানলাইফ ইন্সুরেন্স এবং এডিএন টেলিকম।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments