বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণব্লক মার্কেট নির্ভর পুঁজিবাজার: লেনদেন বৃদ্ধির কারণ দুই কোম্পানি
spot_img

ব্লক মার্কেট নির্ভর পুঁজিবাজার: লেনদেন বৃদ্ধির কারণ দুই কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ফ্লোর প্রাইস রাখার পর ‍থেকে ব্লক মার্কেট নির্ভর হয়ে পড়েছে পুঁজিবাজার। প্রতিদিনই দৈনিক লেনদেনের বেশিরভাগ অংশই হচ্ছে ব্লক মার্কেটের। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫৫৫ কোটি ৭১ লাখ ৫২ হাজার টাকা। এর মধ্যে ব্লক মার্কেটেই হয়েছে ৪৬৭ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার টাকা। অর্থাৎ মোট লেনদেনের ৮০ ভাগের বেশি লেনদেন হচ্ছে ব্লক মার্কেটে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ব্লক মার্কেটে এতো বিপুল পরিমাণ লেনদেন হওয়ার পেছনে দুই কোম্পানির অবদান রয়েছে। প্রথমত ইউনাইটেড পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আজ ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ২২০ কোটি ২০ লাখ টাকার। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা গ্লাক্সো স্মিথক্লাইনের লেনদেন হয়েছে ১৭৫ কোটি ২৮ লাখ ৯১ হাজার টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক  পয়েন্ট ৫ বেড়ে অবস্থান করছে ১৩৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৪টির।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments