শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবড় পতনে পুঁজিবাজার
spot_img
spot_img

বড় পতনে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন দিয়ে শেষ হয়েছে লেনদেন। আজ সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৮ জানুয়ারি  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৩ শতাংশ বা ৪৮.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮০১.৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৩.৯৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৩.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৫.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির। সারাদিনে ডিএসইতে ৪২ কোটি ৮৮ লাখ ৫৮ হাজার ৩৪৯টি শেয়ার ২ লাখ ৩২ হাজার ৩৮৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ ৬৫ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৯ শতাংশ বা ৫৮.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৫০.৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৯.৩১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৭.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৮.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। সারাদিনে ডিএসইতে ৭২ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার ৩৪টি শেয়ার ৩ লাখ ১ হাজার ৬৩৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮৬৫ কোটি ২৭ লাখ ৭৪ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০১ শতাংশ বা ১৭৩.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৯৮.৪৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.০১ শতাংশ বা ১০৪.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৯৭.৫২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৮ কোটি ৪ লাখ ৩২ হাজার ৪৭৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments