মঙ্গলবার, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভারতকে রুখে দিয়ে ফাইনালে এক পা: বাংলাদেশ
spot_img
spot_img

ভারতকে রুখে দিয়ে ফাইনালে এক পা: বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে রোববার শক্তিশালী ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এই ম্যাচে অবশ্য কেউ জিতেনি। গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ম্যাচটি। এই ড্রয়ে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা ভালোভাবেই টিকে রইলো।

এদিন ম্যাচের প্রথমার্ধে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। দ্বিতীয়ার্ধেও চলে সমানতালে লড়াই। সঙ্গে চলে সুযোগ মিসের মহড়াও। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচটি।অবশ্য ম্যাচের শুরুতেই দারুণ এক সুযোগ পেয়েছিলেন ভারতের সুমতি কুমারী। তিনি একা পেয়েছিলেন বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমাকে। কিন্তু দূরের পোস্টে তার নেওয়া শট দারুণ দক্ষতায় রুখে দেন রুপনা।

২৬ মিনিটের মাথায় সুযোগ তৈরি করেছিলেন বাংলাদেশের স্বপ্না রানী। এ সময় বক্সের বাইরে থেকে আচমকা শট নিয়েছিলেন তিনি। তবে তার নেওয়া শট বামদিকে ঝাপিয়ে পড়ে রুখে দেন ভারতের গোলরক্ষক আনশিকা। ৩২ মিনিটের মাথায় সুযোগ তৈরি করেছিলেন মাহফুজা খাতুন। কিন্তু তার নেওয়া শটটি বারের ওপর দিয়ে চলে যায়। তাতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের লড়াই।

দ্বিতীয়ার্ধেও হয় হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু জালের নাগাল পায়নি কোনো দল। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে বাংলাদেশ ও ভারত।

এই ড্রয়ে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট ও +১২ গোল গড় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট ও +২ গোল গড় নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট ও +২ গোল গড় নিয়ে তৃতীয় স্থানে আছে নেপাল।

শেষ ম্যাচে মঙ্গলবার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আর নেপালের মুখোমুখি হবে ভারত। ভুটানকে হারাতে পারলেই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। চার জাতির এবারের এই সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে শক্তিশালী ভারত, নেপাল ও ভুটান। এবারের আসরটি হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে।

চারটি দল একে অন্যের সঙ্গে খেলবে। তিনটি করে ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুটি দেশ ফাইনালে লড়বে। বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে এর আগেও দুইবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে এবারও যথারীতি শিরোপায় চোখ ছোটনের অভিজ্ঞ শিষ্যদের।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments