শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ভারতের উত্তর-পূর্বাঞ্চলে শান্তি নিশ্চিত করায় শেখ হাসিনার প্রশংসায় মোদি
spot_img
spot_img

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে শান্তি নিশ্চিত করায় শেখ হাসিনার প্রশংসায় মোদি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের প্রভূত উন্নতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদি। একই সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করতে অবদান রাখার জন্য শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পৌঁছে বিকেল সাড়ে ৫টায় নরেন্দ্র মোদির সঙ্গে তার সরকারি বাসভবনে বৈঠক করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক হয়। উভয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তাদের মধ্যে একান্ত বৈঠকও হয়। বৈঠকে শেখ হাসিনার প্রশংসা করেন নরেন্দ্র মোদি।

জি-২০ জোটে ভারতের প্রসিডেন্সির মেয়াদকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অনন্য সম্পর্কের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার একমাত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশ জি-২০ এর সব সভায় ‘গেস্ট কান্ট্রি’ হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতাযুদ্ধে ভারতের অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং জি-২০ লিডার সামিটে নিমন্ত্রণের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বিশ্বের অনগ্রসর অংশের, বিশেষ করে ‘গ্লোবাল সাউথ’- এর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে জি-২০ এর মতো বৃহৎ পরিসরে তুলে ধরে তাদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারতের প্রধানমন্ত্রী জি-২০ বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রতি সাধুবাদ জানান।

বৈঠকে উভয় প্রধানমন্ত্রী বাংলাদেশ এবং ভারতের বিদ্যমান গভীর সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণে একমত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেন যে, গত বছরের ৪ থেকে ৮ সেপ্টেম্বর নয়াদিল্লিতে সফল রাষ্ট্রীয় সফরের পর দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে প্রভূত দৃশ্যমান অগ্রগতি হয়েছে। এজন্য উভয় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দেশের মধ্যকার অনিষ্পন্ন বিষয়গুলো অফিসিয়াল পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রধানমন্ত্রী ভারত থেকে নিত্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য ভারত সরকারকে অনুরোধ জানান। বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক পর্যায়ে কানেক্টিভিটি তথা রেল ও সড়ক যোগাযোগ বৃদ্ধি করার চলমান প্রচেষ্টা এবং কার্যক্রম বেগবান করতে উভর প্রধানমন্ত্রী একমত হয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত প্রত্যাবাসন বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments