শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওভিআইপিবি ফিক্সড ইনকাম ফান্ডের আবেদন আজ
spot_img
spot_img

ভিআইপিবি ফিক্সড ইনকাম ফান্ডের আবেদন আজ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ফিক্সড ইনকাম ফান্ডের আবেদন শুরু আজ ৭ জুলাই, যা চলবে ২০ জুলাই পর্যন্ত। প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৩ জুন ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

তথ্যমতে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ২ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

ট্রাস্টি ও কাস্টডিয়ানের দায়িত্বে রয়েছে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ব্র্যাক ব্যাংক পিএলসি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments