বুধবার, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভিনিসিয়ুসকে আজ যে প্রস্তাব দিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ
spot_img
spot_img

ভিনিসিয়ুসকে আজ যে প্রস্তাব দিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়ন নিয়ে বেশ বেকায়দায় পড়েছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দীর্ঘমেয়াদে ক্লাবে রাখতে রিয়াল কর্তৃপক্ষ আজ আলোচনায় বসতে যাচ্ছে।বর্তমান চুক্তির শেষ বছরে পা রাখা এই তারকার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে ক্লাবটির পরিচালনা পর্ষদের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এর আগে ২০৩১ সাল পর্যন্ত বার্ষিক ২২ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ভিনিসিউস। তিনি দাবি করছেন বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো, যা তাকে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় বানিয়ে দেবে। দুই পক্ষের এই দরকষাকষির ওপর কড়া নজর রাখছে প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। তারা ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে টাকার থলে নিয়ে বসে আছে বলে খবর।

পরিস্থিতি যখন এমন, তখন ক্লাবের কঠোর বেতন কাঠামো ঠিক রেখে এই ৮ মিলিয়ন ইউরোর ফারাক ঘোচাতে এক অভিনব সমঝোতার পথ বেছে নিয়েছে রিয়াল কর্তৃপক্ষ। ‘কাদেনা সার’-এর প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিউসকে ব্যক্তিগত স্পন্সরশিপ এবং ইমেজ রাইটস থেকে আরও বেশি লভ্যাংশ দেওয়ার পরিকল্পনা করছে ক্লাবটি।

এদিকে রিয়াল কোচ হোসে মরিনহো ব্যক্তিগতভাবে ভিনিসিউসকে আশ্বস্ত করেছেন যে, স্কোয়াডে তাকে কেন্দ্রীয় ভূমিকাতেই রাখা হবে। খবরে আরও বলা হয়েছে ভিনিসিয়ুসকে দলে টানতে নিজেদের দীর্ঘদিনের বেতন কাঠামো ভাঙতেও প্রস্তুত আর্সেনাল। এবার দেখার বিষয়, ভিনিসিয়ুস রিয়ালের এই প্রস্তাবে রাজি হন কিনা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments