
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড গত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠানটির ইউনিট হোল্ডারদের জন্য ০.৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট প্রতি ১৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ইউনিট প্রতি ৭ পয়সা লোকসান হয়েছিল।
আলোচিত বছরে ফান্ডের ইউনিট প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৫ পয়সা, যা আগের বছর ২১ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ক্রয়মূল্যে ফান্ডটির প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৮৮ পয়সা। আর বাজারমূল্যে তা ছিল ১০ টাকা ৮ পয়সা।
এ ফান্ডের ঘোষিত লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments