ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫৫ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৫ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৭২ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২১ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির বাজারমূল্যে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯ টাকা ২৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments