ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এদিকে এবি ব্যাংকের শেয়ার দর ৯.৫৮ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর ৯.৫৭ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউসিবি, এস আলম কোল্ড রোল্ড, এডিএন টেলিকম এবং এক্সিম ব্যাংক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments