ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ২১ মে, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯০ পয়সা বা ৩ শতাংশ। এদিকে সোনালী পেপারের শেয়ার দর ২.৯৯৫ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৯৯২ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এই তালিকায় আরও রয়েছে কোহিনূর কেমিক্যাল, নিউলাইন ক্লোথিংস, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাব, লিগ্যাসি ফুটওয়্যার, নাভানা ফার্মা এবং জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments