
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির ৩৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ২৫ লাখ ৪৮ হাজার ৮১৭টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। কোম্পানিটির ৩৯ লাখ ৭৮ হাজার ৬৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৮০ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। কোম্পানিটির ৯২ লাখ ৯৭ হাজার ৩১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৫৫ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ হাউজিং, ইউনিক হোটেল, আইপিডিসি ফিন্যান্স, জিপিএইচ ইস্পাত, ওরিয়ন ফার্মা, প্রভাতি ইন্স্যুরেন্স ও জিএসপি ফিন্যান্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.




























Recent Comments