ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২ আগস্ট, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলাকালে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হলো- তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
তমিজউদ্দিন টেক্সটাইল: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২০১.৭০ টাকা। আজ শেয়ারটির দর ১৮.৩০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১১.৩০ টাকা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments