ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের আট প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ০৬ ডিসেম্বর, মঙ্গলবার চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য দিনটিতে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, আরামিট সিমেন্ট, আরামিট, কনফিডেন্স সিমেন্ট, পদ্মা অয়েল কোম্পানি, সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড এবং আরডি ফুডের শেয়ার লেনদেন চালু হবে। রেকর্ড ডেটের কারণে আজ প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানগুলো এর আগে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments