মঙ্গলবার, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদমতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬ টাকা ৩১ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২ টাকা ১৬ পয়সা।

উল্লেখ্য, সর্বশেষ বছরে কোম্পানিটির মুনাফা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৯২ শতাংশ। এর কারণ সম্পর্কে  তিনি বলেন, সর্বশেষ বছরে সুতা বিক্রির পরিমাণের পাশাপাশি এর মূল্য বৃদ্ধি পাওয়ায় কোম্পানির মুনাফা বেড়েছে।

আগামী ১৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments