মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকমার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
spot_img
spot_img

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতে বাহরাইনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আজ মঙ্গলবার পারস্য উপসাগরীয় এই দ্বীপরাষ্ট্রটিতে আকস্মিক বিমান হামলার সাইরেন বেজে ওঠলে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায় সরকার। খবর এএফপির।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি রেভল্যুশনারি গার্ডসের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, বাহরাইনে অবস্থিত বেশ কয়েকটি সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহরাইনে অবস্থিত একাধিক অস্ত্র সহায়তা গুদাম, একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ও সেখানে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর একটি আবাসিক ভবনে নিখুঁতভাবে আঘাত হেনেছে।

তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বাহরাইন সরকার বা মার্কিন পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments