শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদমার্কেট মেকারের দায়িত্বে আসছে মোনার্ক হোল্ডিংস
spot_img
spot_img

মার্কেট মেকারের দায়িত্বে আসছে মোনার্ক হোল্ডিংস

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারকে সাপোর্ট দিতে মার্কেট মেকার (বাজার সৃষ্টিকারী) হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস। প্রতিষ্ঠানটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ বা ট্রেকহোল্ডার। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি মার্কেট মেকার হিসেবে নিবন্ধন সনদ পেতে ডিএসইর কাছে আবেদন জানিয়েছে।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মোনার্ক হোল্ডিংসের মার্কেট মেকার হিসেবে কাজ করার সক্ষমতা যাচাই করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে নিবন্ধনের সুপারিশ করেছে ডিএসই।

সম্প্রতি বিএসইসিতে এ সংক্রান্ত একটি ডিএসই থেকে চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রে জানা গেছে।

চিঠিতে ডিএসই জানিয়েছে, মোনার্ক হোল্ডিংস ডিএসইর সদস‌্যভুক্ত ট্রেকহোল্ডার (ট্রেক নম্বর- ২৫২)। গত ৮ মে প্রতিষ্ঠানটি ডিএসইতে মার্কেট মেকারের নিবন্ধনের জন‌্য আবেদন জানিয়েছে। ওই আবেদনের ভিত্তিতে ডিএসই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্কেট মেকার) বিধিমালা, ২০১৭ এর প্রয়োজনীয় কল শর্ত পূরণ করেছে কিনা তা যাচাই করে দেখেছে। সার্বিক দিক বিবেচনায় প্রতিষ্ঠানটি ‘মার্কেট মেকার’ হিসেবে কাজ করার জন্য সক্ষমতা রয়েছে বলে মনে করে ডিএসই। তাই প্রতিষ্ঠানটির মার্কেট মেকারের আবেদন বিবেচনা করা যেতে পারে।

এদিকে মোনার্ক হোল্ডিংসের ব‌্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসান স্বাক্ষরিত আবেদনে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভায় সর্ব সম্মতিতে মার্কেট মেকার হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্কেট মেকার) বিধিমালা, ২০১৭ এর সকল শর্ত পরিচালন করে নিবন্ধন সনদ নেওয়ার জন‌্য একটি রেজুলেশন তৈরি করা হয়েছে। এর ধারাবাহিকতায় মার্কেট মেকারের নিবন্ধন সনদ প্রাপ্তির জন‌্য নির্ধারিত ফরম্যাটে (শিডিউল-ফর্ম-ক) অনুযায়ী মোনার্ক হোল্ডিংসের পক্ষ থেকে ডিএসইর কাছে আবেদন করা হয়েছে। এ বিষয়ে ডিএসইর সুপারিশ প্রার্থনা করছি। এজন‌্য প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে। সার্বিক দিক বিবেচনা করে মোনার্ক হোল্ডিংসকে মার্কেট মেকারের নিবন্ধন সনদ প্রদান করার জন‌্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, বাজার সৃষ্টিকারী বিধিমালায় উল্লেখ রয়েছে, কোনও মার্চেন্ট ব্যাংক, তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, স্টক ডিলার বা স্টক ব্রোকার বিএসইসি থেকে এ সনদ পাওয়ার যোগ্য হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বাজার সৃষ্টিকারী) বিধিমালা, ২০১৭ অনুযায়ী, মার্কেট মেকার হওয়ার জন্য স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে বিএসইসির কাছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আবেদন করবে। একইসঙ্গে লাইসেন্সের জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন কমপক্ষে ১০ কোটি টাকা থাকতে হবে। আর উল্লিখিত পরিমাণ টাকা পরিশোধিত মূলধন হিসেবে থাকলে যেকোনও মার্কেট মেকার একটি অনুমোদিত সিকিউরিটিজ পরিচালনার জন্য নিয়োজিত থাকতে পারবে। নিবন্ধন পাওয়া বাজার সৃষ্টিকারীরা সর্বোচ্চ সততা, বিশ্বস্ততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে বাজার কার্যক্রম পরিচালনা করবে। প্রত্যেকে এক বছরের জন্য সনদ পাবে এবং তাদের সব হিসাব ১০ বছরের জন্য সংরক্ষণ করতে হবে। অনুমোদিত বাজার সৃষ্টিকারী সিকিউরিটির বা শেয়ারের তারল্য ও উপযুক্ত মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং বাজারের আচরণের ওপর তাদের ভূমিকা নির্ধারণ করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments