ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: মার্জিন ঋণের সুদের হার ১২ শতাংশ কার্যকর নিয়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে গুজব ছড়াচ্ছে। কেউ কেউ বলছে চলতি বছরের জুলাই মাস থেকে এটি কার্যকর করা হবে। তবে বিষয়টি সত্য নয়। মার্জিন ঋণের ১২ শতাংশ সুদ হার ২০২২ সালের জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ২৭ জানুয়ারি বিএসইসি শীর্ষ ব্রোকার ও মার্চেন্টব্যাংকের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সময় তারা এর মেয়াদ এক বছর বাড়ানোর অনুরোধ করে। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারহাউজগুলোর অনুরোধের প্রেক্ষিতে বিএসইসি সময় সীমা ৬ মাস বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। আজ ২৭ এপ্রিল,২০২১ একটি নির্দেশনা জারি করতে পারে বিএসইসি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসি ও ডিএসইর উর্ধ্বতন কর্মকর্তারা বলেন, মার্জিন ঋণের সুদ হার ১২ শতাংশ কার্যকরের বিষয়টি নিয়ে বাজারে এক ধরণের নেতিবাচক প্রচারানা চলছে। বলা হচ্ছে জুলাই থেকে কার্যকর হবে। বিষয়টি সত্য নয়। আগামী বছরের জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।
এর আগে ১৩ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৭ তম সভায় মার্জিন ঋণের সুদ হবে সর্বোচ্চ ১২% নির্ধারণ করে দেয়। স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংক প্রদত্ত মার্জিন ঋণ প্রদানের বিপরীতে গ্রাহকের নিকট থেকে কস্ট অব ফান্ডের সহিত অতিরিক্ত সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করিতে পারবে। কিন্তু কোনক্রমেই মার্জিনের সুদ হার ১২ শতাংশের বেশি হবে না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর




























Recent Comments