রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমা হওয়ার গুঞ্জনে ক্যাটরিনা: মুখ খোলেননি ভিকি
spot_img
spot_img

মা হওয়ার গুঞ্জনে ক্যাটরিনা: মুখ খোলেননি ভিকি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে, মা হতে যাচ্ছেন ক্যাটরিনা। বিশেষ করে তিনি লন্ডনে লম্বা ছুটি কাটানোর সময় থেকে এই জল্পনা ঘনীভূত হয়।ঢিলেঢালা কালো পোশাকে দেখা যাওয়ায় ছবিশিকারিরাও দাবি করেন, মা হতে চলেছেন ক্যাটরিনা। তবে কিছুদিন আগে মুম্বাই শহরে ফিরেছেন এই অভিনেত্রী। সে সময়ও তাকে ঢিলেঢালা পোশাকেই দেখা গেছে। কিন্তু মা হওয়ার কোনো লক্ষণ তার মাঝে দেখা যায়নি। বরাবরের মতোই স্বাভাবিক ছিলেন ক্যাটরিনা। ফলে ক’দিনের জন্য গুঞ্জন ডালপালা মেলা বন্ধ করে।

তবে বন্ধ হয়নি নেটিজেনদের জল্পনা-কল্পনা। দেশের ফেরার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কোনো ছবি বা ভিডিও পোস্ট করেননি ক্যাটরিনা। এমনকি ক্যামেরা থেকে দূরত্ব বজায় রেখেই চলছেন তিনি। যা নিয়ে দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছেন নেটিজেনরা। তাদের দাবি আরও জোরালো হয়েছে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে ক্যাটরিনার অনুপস্থিতিকে কেন্দ্র করে। অনুষ্ঠানে নেচে মাতিয়েছেন অভিনেতা ভিকি কৌশল। কিন্তু কোথাও দেখা যায়নি ক্যাটরিনাকে।

নেটিজেনদের ধারণা, কয়েক মাস ধরে চলা জল্পনা-কল্পনা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। যে কারণে আড়ালে চলে যাচ্ছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে এখন অবধি মুখ খোলেননি ভিকি-ক্যাট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments