মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমা হচ্ছেন ইলিয়ানা ডিক্রুজ
spot_img
spot_img

মা হচ্ছেন ইলিয়ানা ডিক্রুজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ মা হচ্ছেন। ভক্তদের সঙ্গে শেয়ার করলেন নিজের বেবি বাম্পের ছবি। ভক্তদের সঙ্গে শেয়ার করা নিজের বেবি বাম্পের ছবিটিতে কালো রঙের পোশাক পরে ইলিয়ানা বরফ-ঠাণ্ডা পানিতে চুমুক দিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।

ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ইলিয়ানার ভক্ত এবং বন্ধুরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করে। তার বন্ধু তামান্না ভাটিয়া, আথিয়া শেঠি, শিবানী দান্ডেকর, নার্গিস ফাখরি, মারিয়া গোরেত্তি এবং অন্যান্যরা মন্তব্যের ঘরে হার্ট (লাল হৃদয়) এবং ভালোবাসার ইমোজি দিয়ে ভালবাসা প্রকাশ করেছেন।

গত এপ্রিলে ইলিয়ানা সোশ্যাল মিডিয়ায় তার গর্ভাবস্থার কথা ঘোষণা করেছিলেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, শিগগিরই আসছি। তোমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে পারছি না আমার ছোট্ট প্রিয়তমা।

ইলিয়ানাকে সর্বশেষ অভিষেক বচ্চনের সঙ্গে ‘দ্য বিগ বুল’ ছবিতে দেখা গিয়েছিল। সম্প্রতি বাদশার ভিডিও গান ‘সাব গজব’-এ হাজির হয়েছিলেন তিনি। ইলিয়ানাকে পরবর্তীতে রণদীপ হুদার সঙ্গে ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ ছবিতে দেখা যাবে।

উল্লেখ্য, গর্ভাবস্থায় ইলিয়ানা তার মায়ের সঙ্গে সৈকত অঞ্চল গোয়ার বাড়িতে সময় কাটাচ্ছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments