ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসলামী ব্যাংকের মিরপুর মহিলা শাখার সম্প্রসারিত প্রাঙ্গনের উদ্বোধন ও গ্রাহক সমাবেশ ২০ নভেম্বর ২০২৪, বুধবার শাখাপ্রাঙ্গনে অনুষ্ঠিত
হয়েছে।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ।
অনুষ্ঠানে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি-এর আইন অনুষদের ডিন প্রফেসর সৈয়দ সরফরাজ
হামিদ, পিএইচডি, তানযীমুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল আলাউদ্দিন আযাদ,
ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতালের চিফ সার্জন ডাঃ এস এম জাকির খালেদ,
এ প্লাস গ্র“পের ম্যানেজিং ডাইরেক্টর তৌহিদা আকতার ও গ্রামীণ ডিস্ট্রিবিউশনের জেনারেল ম্যানেজার তাসরিন আকতার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও মিরপুর মহিলা শাখাপ্রধান দিলশাদ পারভীন। এ সময় শাখার কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments