বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমিষ্টি প্রেমের গল্পে ৩ জুটির তিন নাটক
spot_img
spot_img

মিষ্টি প্রেমের গল্পে ৩ জুটির তিন নাটক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভালোবাসা দিবস উপলক্ষে ‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’ আয়োজনে দর্শকদের জন্য উপহার হিসেবে আসছে নতুন তিনটি নাটক। এগুলোতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় তিন জুটি। সব নাটকেই থাকছে মিষ্টি প্রেমের গল্প।

রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘ব্লগার মিতু’ নাটকে আছেন ইয়াশ রোহান ও কেয়া পায়েল। হাসিব হোসেন রাখির পরিচালনায় ‘মন দুয়ারে’ নাটকে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। সাজ্জাদ হোসাইন বাপ্পীর পরিচালনায় ‘তুমিহীনা’ নাটকে থাকছেন খায়রুল বাসার ও সাবিলা নূর।

‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’ আয়োজনের নাটক তিনটি প্রযোজনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘প্রতিবছর প্রেমের একাধিক নাটক তৈরি হয়। এবার থাকছে ‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’। আশা করি নাটক তিনটি দর্শকদের ভালোবাসায় ভরিয়ে দেবে।

‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’ আয়োজনের একটি প্রচারণামূলক পোস্টার প্রকাশিত হয়েছে। এতে তিন তরুণ নির্মাতা রাফাত মজুমদার রিংকু, হাসিব হোসেন রাখি ও সাজ্জাদ হোসাইন বাপ্পীর ছবির কোলাজ রয়েছে।

আগামী ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে অবমুক্ত হবে ‘ব্লগার মিতু’, ‘মন দুয়ারে’ ও ‘তুমিহীনা’।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments