ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় থাকা মীর আক্তার হোসাইন লিমিটেডের লটারির ড্র চলছে। আজ ২১ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১১টায়, লেকশোর হোটেল, লা ভিটা বাঙ্কুয়েট হল, গুলশানে কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠান শুরু হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, মীর আখতারের আইপিওতে মোট ৮৩০ কোটি ১২ লাখ ৪৬ হাজার ৯০০ টাকার বা ৭.৫৭ গুণ বেশি আবেদন জমা পড়েছে। কোম্পানিটির আইপিওতে ২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি শেয়ারের বিপরীতে এই আবেদন জমা পড়েছে।
এর মধ্যে বাংলাদেশি বিনিয়োগকারীদের ৫৩২ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬০০ টাকার, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৪৭ কোটি ৯ লাখ ১২ হাজার ৪০০ টাকার, বিদেশি বিনিয়োগকারীদের ৪০ কোটি ৫ লাখ ৩৪ হাজার ২০০ টাকার এবং যোগ্য বিনিয়োগকারীদের ২১০ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৭০০ টাকার আবেদন জমা পড়েছে।
এর আগে, বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিং সম্পন্ন করা মীর আক্তার হোসাইন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হয় ২৪ ডিসেম্বর। যা চলে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
গত ০৪ নভেম্বর কমিশনের ৭৪৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। মীর আক্তার কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।
উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরঞ্জামাদি ও যন্ত্রপাতি ক্রয়সহ ব্যসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩০ জুন ২০২৯ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.৩২ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য )পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪.৭১ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) হয়েছে ৩৩.৬৩ টাকা।
উল্লেখ্য ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.২১ টাকা।
আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





























Recent Comments