বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদমীর আক্তারের লেনদেনের তারিখ নির্ধারণ
spot_img
spot_img

মীর আক্তারের লেনদেনের তারিখ নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সদ্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পক্রিয়া সম্পন্ন করা কোম্পানি মীর আক্তারের হোসেন লিমিটেডের শেয়ার লেনদেনর তারিখ নির্ধারণ হয়েছে। কোম্পানিটি আগামী মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি পুঁজিবাজারে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির ট্রেডিং কোড হবে “MIRAKHTER”। আর কোম্পানি কোড হবে ১৩২৫০।

আজ রোববার, ৩১ জানুয়ারী কোম্পানিটির লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

এর আগে গত ২১ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১১টায় লেকশোর হোটেল, লা ভিটা বাঙ্কুয়েট হল, গুলশানে কোম্পানির লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়।

কোম্পানিটি গত ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পরযন্ত আইপিও আবেদন সম্পন্ন করেছে।

গত ৪ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৭তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

মীর আক্তার হোসেন বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলন করে সরঞ্জাম-যন্ত্রপাতি ক্রয়সহ ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব-বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ দশমিক ৩২ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪ দশমিক ৭১ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) হয়েছে ৩৩ দশমিক ৬৩ টাকা।

পাঁচটি আর্থিক বিবরণী অনুযায়ী, কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ দশমিক ২১ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments