ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রস্তাবিত বাজেট পাস হলে আগামী মাস থেকে ভ্যাটের সুর্নিদিষ্ট করের আওতায় আসবে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ ধরনের ব্যবসা। বুধবার সংসদে প্রশ্নোত্তরে এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় এমপি সেলিনা সুলতানার প্রশ্ন ছিল, বিগত অর্থবছরে ভ্যাট থেকে সরকারের রাজস্ব আয় কত ছিল? নতুন কোনো প্রতিষ্ঠান বা উৎসকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে কিনা? থাকলে সম্ভাব্য প্রতিষ্ঠান বা উৎসের তালিকা কী?
জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট বাবদ সরকারের আয় ছিল এক লাখ ৪১ হাজার হাজার ৫৮৬ কোটি টাকা।
মন্ত্রী বলেন, আগামী অর্থবছরে ১৬ ধরনের ব্যবসায়িক খাতকে ভ্যাটের সুর্নিদিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা সরকারের আছে। এগুলো হলো- ১. মুদি দোকান; ২. তৈরি পোশাক বা কাপড়ের দোকান; ৩. কনফেকশনারি; ৪. কসমেটিক্সের দোকান; ৫. প্লাস্টিকের সিরামিকের গৃহস্থালী পণ্য ও জুতার দোকান; ৬. হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা; ৭. ডেকোরেটরস; ৮ মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের বিক্রেতা; ৯. পেইন্ট ও হার্ডওয়্যার এবং সেনিটারি ও ফিটিংস; ১০. টাইলসের দোকান; ১১. ঢেউটিনের দোকান; ১২. রড ও সিমেন্ট; ১৩. ফার্ণিচারের দোকান; ১৪. বিউটি পার্লার; ১৫. মিষ্টান্ন ভান্ডার এবং ১৬. রেস্টুরেন্ট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments