ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোয়েস্ট বিডিসি লিমিটেড (সাবেক প্রদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারস) গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি সমাপ্ত বছরে মুনাফায় থাকলেও শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়ে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটি সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩৪ পয়সা আয় করেছে। আগের বছর শেয়ার প্রতি ১৫ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ১১ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





























Recent Comments