ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের জমি, ভবন, নির্মাণাধীন ভবন, প্রকল্প এবং যন্ত্রপাতি পুর্নমুল্যায়ন অনুমোদন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন করেছে সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেস। কোম্পানিটির জমির মূল্য ৬ লাখ থেকে ৪২ কোটি ৭২ লাখ টাকা বেড়েছে। ভবন এবং নির্মাণাধীন ভবনের মূল্য বেড়েছে ৪১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া প্লান্ট, মেশিনারি এবং ইক্যুয়েপমেন্টের মূল্য বেড়েছে ২ কোটি ১০ লাখ টাকা থেকে ২ কোটি ৫৫ লাখ টাকা।
উল্লেখ্য, মুন্নু আগ্রোর সব প্রপার্টি, প্লান্ট এবং যন্ত্রপাতির মূল্য ২ কোটি ১৬ লাখ টাকা থেকে ৪৫ কোটি ৭০ লাখ টাকা বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments