
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ অর্ধ বার্ষিকী বা ছয় মাসের জন্য শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরের ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.০৫ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ০.০২ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫.৩৬ টাকা।
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি, ২০২২।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments