ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি মুন্নো ফেব্রিক্স লিমিটেডের কর্পোরেট স্পন্সর শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির কর্পোরেট স্পন্সর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে (ব্লক মার্কেটে) শেয়ারের সম্পূর্ণ হোল্ডিং অর্থাৎ ১ কোটি ১২ লাখ ৫৪ হাজার শেয়ার বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছে।
উল্লেখ, পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই কর্পোরেট স্পন্সর উল্লেখিত পরিমান শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments