বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদমূলধন বাড়াবে পাওয়ারগ্রীড, বিএসইসির সম্মতি
spot_img
spot_img

মূলধন বাড়াবে পাওয়ারগ্রীড, বিএসইসির সম্মতি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুত খাতের কোম্পানি পাওয়ারগ্রীড বাংলাদেশ পিএলসি মূলধন বাড়াবে। প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়াবে কোম্পানিটি।

সম্প্রতি পাওয়ারগ্রীডের প্রেফারেন্স শেয়ার ইস্যু ও মূলধন বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, পাওয়ারগ্রীড কোম্পানি ১০ টাকা অভিহিত মূল্যের ১৫২ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ২৩৭টি প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে মোট এক হাজার ৫২৯ কোটি ১৯ লাখ টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। সচিব, বিদ্যুৎ বিভাগ এর অনুকূলে এই শেয়ার ইস্যু করা হবে।

এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি অনুষ্ঠিত পাওয়ারগ্রীডের ২৯তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা প্রেফারেন্স শেয়ার ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments