শনিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিমূল্যস্ফীতি কমায় নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের
spot_img
spot_img

মূল্যস্ফীতি কমায় নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় ভবিষ্যতে নীতি সুদহার আরও কমানোর চিন্তা করা যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে লোকাল এলসির তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, চার বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের আশপাশে থাকার পর গত কয়েক মাস ধরে তা ৮ শতাংশের ঘরে রয়েছে। ঋণের ব্যয় কমানোর চেষ্টা চলছে এবং নীতি সুদহার ইতিমধ্যে ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় ভবিষ্যতে নীতি সুদহার আরও কমানোর চিন্তা করা যেতে পারে।

তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর ব্যবসা পরিচালনার ব্যয় কমানো তাঁর অগ্রাধিকারগুলোর একটি। অর্থমন্ত্রীও বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন।

গভর্নরের ভাষ্য, ঋণের সুদ বাড়লে ব্যবসায়ীরা বাড়তি খরচ পণ্যের দামের সঙ্গে যুক্ত করেন। ফলে এর চাপ পড়ে ভোক্তার ওপর। তাই ব্যবসা পরিচালনার ব্যয় কমানো গেলে শেষ পর্যন্ত সাধারণ মানুষই কম দামে পণ্য ও সেবা পাবেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ৮ দশমিক ৩৪ শতাংশ থাকা সার্বিক মূল্যস্ফীতি অক্টোবরে কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ ২০২৫ সালের অক্টোবরে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, ২০২৬ সালের অক্টোবরে তা কিনতে ব্যয় হয়েছে ১০৮ টাকা ২৭ পয়সা।

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছিল। ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ এবং আগস্টে ৮ দশমিক ২৬ শতাংশ। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ।

গভর্নর জানান, বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণে বাজারভিত্তিক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর দাবি, গত ১০ বছরে প্রতিবেশী ও সমপর্যায়ের দেশগুলোর মুদ্রার গড় অবমূল্যায়ন হয়েছে ৪০ শতাংশ। বিপরীতে বাংলাদেশের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ।

তিনি আরও জানান, বৈদেশিক মুদ্রার লেনদেন স্বয়ংক্রিয় করতে একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে। এতে ক্রেতা ও বিক্রেতার পরিচয় দেখা যাবে না, ফলে কারসাজির সুযোগ থাকবে না। নিলামপ্রক্রিয়ায় পরিচালিত এ ব্যবস্থা এক মাসের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এর মাধ্যমে বাজারে বিদেশি মুদ্রার প্রকৃত বিনিময় হার জানা যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসান অর রশিদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments