ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারনে ডিএসই নোটিস দিলে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
অলিম্পিক এক্সেসরিস: কোম্পানিটির গত ৫ জুন শেয়ার দর ছিল ৯ টাকা ৭০ পয়সা। ০৪ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৫০ পয়সা উন্নীত হয়েছে।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির গত ১৪ জুন শেয়ার দর ছিলো ১৮৭ টাকা ৪০ পয়সা। যা ০৪ জুলাই ২৪৭ টাকায় উন্নীত হয়েছে।
ঢাকা ডাইং: কোম্পানির গত ২১ জুন শেয়ার দর ছিল ১৩ টাকা ২০ পয়সা। যা ০৪ জুলাই বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকায় উন্নীত হয়েছে।
ইমাম বাটন: কোম্পানিটির গত ১৮ জুন শেয়ার দর ছিল ১১০ টাকা ৬০ পয়সা। ০২ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১৪১ টাকা ৭০ পয়সা উন্নীত হয়েছে।
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির গত ০৩ জুলাই শেয়ার দর ছিল ১১ টাকা ৭০ পয়সা। ১১ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৫০ পয়সা উন্নীত হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments