রবিবার, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিমেঘনা লাইফ ইন্স্যুরেন্স-এর “আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫”-এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন
spot_img
spot_img

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স-এর “আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫”-এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি “১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫” অনুষ্ঠানে কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্সের জন্য লাইফ বীমা খাতে গোল্ড (১ম) অ্যাওয়ার্ড অর্জন করেছে।

সম্প্রতি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জনাব মাসুদ খান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) জনাব মো. সিরাজুল ইসলাম ও অন্যান্য অতিথিবৃন্দ।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) ও কোম্পানি সচিব এনামুল হক খান।

উল্লেখ্য, গত ১৩ বছর ধরে প্রাতিষ্ঠানিক সুশাসন, নেতৃত্ব ও জবাবদিহিতা নিশ্চিতকরনের স্বীকৃতিস্বরূপ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) বিভিন্ন সেক্টরে গোল্ড (১ম), সিলভার (২য়) ও ব্রোঞ্জ (৩য়)- এই তিন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করে আসছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments