শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদমেঘনা সিমেন্ট বাজারে আনছে নতুন ব্র্যান্ড
spot_img
spot_img

মেঘনা সিমেন্ট বাজারে আনছে নতুন ব্র্যান্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্টের উৎপাদন ক্ষমতা বছরের ৩৩ লাখ ১২ টন। কিন্তু চলমান করোনা সংক্রমণ ও অন্যান্য কারণে সক্ষমতার প্রায় ৬০ শতাংশ ব্যবহার হচ্ছে।

অবশিষ্ট ৪০ শতাংশ অব্যবহ্নত উৎপাদন ক্ষমতা ব্যবহারে বিজয় মাস ডিসেম্বরের মেঘনা সিমেন্ট লিমিটেড বাজারে আনছে নতুন ব্যান্ড ‘বীর সিমেন্ট’। নতুন ব্র্যান্ডের সিমেন্ট বাজারজাত শুরু করার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

তথ্যমতে, বাংলাদেশ বিশ্বে ৪০তম বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী দেশ। আর দেশের মোট ১২৫টি সিমেন্ট কারখানা থাকলেও ৩৩টি সিমেন্ট কোম্পানি সক্রিয়। আর সবার সম্মিলিত উৎপাদন সক্ষমতা সাত কোটি ৮০ লাখ মেট্রিক টন। এর মধ্যে চার কোটি এক লাখ মেট্রিক টন হলো কার্যকরী ক্ষমতা।

সূত্রমতে, দেশের সিমেন্টের বাজারের ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করে আবুল খায়ের গ্রুপের শাহ সিমেন্ট, বসুন্ধরা গ্রুপের মেঘনা ও বসুন্ধরা সিমেন্ট, সেভেন রিংস ব্র্যান্ডের সিমেন্ট, মেঘনা গ্রুপের ফ্রেশ সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, ক্রাউন ব্র্যান্ডের এম আই সিমেন্ট, লাফার্জহোলসিম সিমেন্ট।

বাংলাদেশে মাথাপিছু সিমেন্টের ব্যবহার তুলনামূলক কম। ফলে বাংলাদেশের এ খাতের প্রবৃদ্ধির অনেক সুযোগ আছে। ফলে বাড়াতে হবে উৎপাদন সক্ষমতা। এ কারণে গত কয়েক বছর ধরে কোম্পানিগুলো তাদের কারখানা সম্প্রসারণ করেছে। এতে বিদ্যমান কোম্পানিগুলোকে আগামী দশকে বিনিয়োগ আরও তিন থেকে চার গুণ বাড়াতে প্রয়োজন হবে।

অর্থাৎ ২০৩০-৩৫ সালে কোম্পানিগুলোর বার্ষিক উৎপাদন ক্ষমতা হতে হবে ২১ কোটি থেকে ২৪ কোটি মেট্রিক টন। আর এতে বিনিয়োগ করতে হবে প্রায় ১৫ হাজার কোটি টাকা। এই বৃহৎ পুঁজি সংগ্রহের প্রধান মাধ্যম হবে শেয়ারবাজার। এ সুযোগটাই পুরোপুরি কাজে লাগাবে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো। কারণ ব্যাংক খাতে বৃহৎ পুঁজি সরবরাহের সুযোগ নেই।

এ বিষয়ে মেঘনা সিমেন্ট লিমিটেডের কোম্পানি সচিব শাহরিয়ার মোল্লা এসিএস বলেন, বর্তমানে আমরা উৎপাদন সক্ষমতার ৬০ শতাংশ পর্যন্ত ব্যবহার করতে পারছি। এতে ৪০ শতাংশের মতো অব্যবহ্নত রয়ে যাচ্ছে। তাই আমাদের পরিচালনা পর্ষদ এ অব্যবহ্নত উৎপাদন সক্ষমতা ব্যবহার করার জন্য বীর সিমেন্ট নামে নতুন একটি ব্র্যান্ড বাজারে আনার উদ্যোগ নেয়। এখন বিএসটিআইয়ের লাইসেন্সসহ কিছু কাজ বাকি আছে। সব ঠিকঠাক থাকলে বিজয়ের মাসে নতুন ব্র্যান্ডের বাজারজাত শুরু হবে।

১৯৯৫ সালে মেঘনা সিমেন্ট শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৭২ লাখ৮৭ হাজার ৩৬০টি। এর মধ্যে উদ্যেক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৯.৭৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩.০৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৭.১৮ শতাংশ।

২০২১ অর্থবছরের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ শেয়ার দর অনুযায়ি, কোম্পানিটির পেই রেশিও ৪১,৭৯ পয়েন্ট।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments