ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেডের গত ৩০ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৯১ পয়সা। গত বছর একই সময়ে ১৭ পয়সা আয় ছিল।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৯৩ পয়সা। যা গত বছরের একই সময়ে ১ টাকা ০১ পয়সা আয় ছিল।
গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ০৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments