
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং মিলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ সোমবার (১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫ পয়সা।
হিসাববছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৩১ পয়সা। গত বছরের একই সময়ে তা মাইনাস ৫৯ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৬১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments