বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিমে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি
spot_img
spot_img

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে অটোগ্যাসের দামে সামান্য বৃদ্ধি আনা হয়েছে।

রোববার (৩ মে) নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি জানায়, ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আগের মাসের মতোই বহাল রাখা হয়েছে। ফলে ১২ কেজির সিলিন্ডার কিনতে গ্রাহকদের ১ হাজার ৯৪০ টাকা কিনতে পারবে। এই নতুন মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে গত এপ্রিল মাসে দুই দফা সমন্বয়ের মাধ্যমে এলপিজির দাম পরিবর্তন করা হয়েছিল। প্রথমে ২ এপ্রিল এবং পরে ১৯ এপ্রিল নতুন করে মূল্য সমন্বয় করে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় নির্ধারণ করা হয়।

এদিকে অটোগ্যাসের দামেও সামান্য পরিবর্তন আনা হয়েছে। মে মাসে প্রতি লিটারে ২ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূল্য মূসকসহ ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মাসেও অটোগ্যাসের দামে দুই দফা সমন্বয় করা হয়, যেখানে একবার বড় হারে এবং পরে আরও কিছুটা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মে মাসে এলপিজির দাম স্থিতিশীল থাকলেও অটোগ্যাস ব্যবহারে সামান্য বাড়তি ব্যয় গুনতে হবে ভোক্তাদের।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments