বুধবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিমে মাসে রপ্তানি কমেছে ৭ শতাংশ
spot_img
spot_img

মে মাসে রপ্তানি কমেছে ৭ শতাংশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এক মাস পর পণ্য রপ্তানি আবার কমলো। চলতি মে মাসে আগের বছরের একই মাসের চেয়ে রপ্তানি কম হয়েছে ৭ শতাংশের মতো। রপ্তানি হয় ৪৪০ কোটি ডলার। গত বছরের মে মাসে যা ছিল ৪৭৪ কোটি ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো–ইপিবির হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এর আগে টানা আট মাস আয় কমার পর গত এপ্রিলে রপ্তানি বাড়ে ৩৩ শতাংশ। সেটি আসলে স্বাভাবিক বৃদ্ধি ছিল না। আগের বছরের একই মাসকে ভিত্তি মাস ধরে রপ্তানি আয়ের চিত্র তুলনা করা হয়। এপ্রিল মাসের ভিত্তি মাস হিসেবে গত বছরের এপ্রিল মাসের দুর্বল ভিত্তির কারণে রপ্তানি আয় বেশি দেখা গেছে। ভিত্তি মাস হিসেবে গত বছরের এপ্রিল মাসে রোজার ঈদের ১০ দিনের ছুটির কারণে রপ্তানি কম ছিল।

যুক্তরাষ্ট্রে ১০ শতাংশ পাল্টা শুল্কও কার্যকর হয় ওই মাসে। এই দুই কারণে ওই এপ্রিল মাসে রপ্তানি আয় স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম ছিল। সেই দুর্বল ভিত্তির কারণে এপ্রিল মাসে রপ্তানি বেশি বলে মনে হচ্ছে। প্রকৃত পক্ষে ওই মাসেও রপ্তানির পরিমাণ ছিল মাত্র ৪০০ কোটি ডলার। প্রতি মাসে গড়ে ৪৫০ কোটি ডলারের মতো রপ্তানি আয় আসে দেশে। যেমন, মে মাসে রপ্তানি কম দেখা গেলেও পরিমাণ দাঁড়িয়েছে ৪৪০ কোটি ডলার। অর্থাৎ প্রকৃত পক্ষে রপ্তানি খাতে নেতিবাচক ধারাই চলছে।

ইপিবির উপাত্ত বলছে, একক মাসের হিসাব ছাড়াও চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত গত ১১ মাসে রপ্তানি কম হয়েছে ৩ শতাংশের মতো। এ সময় রপ্তানি হয় ৪ হাজার ৩৮০ কোটি ডলারের মতো। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ৪৯৫ কোটি ডলার।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments