বুধবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তামৌরি নাকি মেথি? গরমে পেট ঠান্ডা রাখতে কোনটি বেশি উপকারী
spot_img
spot_img

মৌরি নাকি মেথি? গরমে পেট ঠান্ডা রাখতে কোনটি বেশি উপকারী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গ্রীষ্মের তাপদাহে সবাই অস্থির হয়ে পড়েছেন। এ সময় অনেকেই পেট গরম হওয়া, অ্যাসিডিটি, বদহজম এবং শরীরে অতিরিক্ত তাপের মতো সমস্যায় ভুগছেন। এ ধরনের সমস্যা কমাতে কেউ কেউ ঘরোয়া প্রতিকার হিসেবে মৌরি এবং মেথির বীজ ভিজিয়ে তৈরি পানি বেছে খাচ্ছেন। আয়ুর্বেদে এ দুটি বীজই বিশেষ উপকারী বলে বিবেচিত। কিন্তু অনেকেরই প্রশ্ন গ্রীষ্মকালে পেট ঠান্ডা রাখতে দুটি বিকল্পের মধ্যে কোনটি বেশি কার্যকর?

‘নিউজ এইট্টিনে’র এক প্রতিবেদন অনুযায়ী, গ্রীষ্মকালে মৌরিকে ঐতিহ্যগতভাবে একটি শীতলকারক উপাদান হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয়, এটি খেলে শরীর ও পাকস্থলী ঠান্ডা থাকে। মৌরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং বেশ কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান হজমশক্তি উন্নত করতে সাহায্য করে।

যেভাবে খাবেন
এক চা চামচ মৌরি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি পান করলে পেট হালকা বোধ হয়। এটি মুখের দুর্গন্ধ কমাতে এবং হজমেও সাহায্য করে। গ্রীষ্মকালে মৌরির পানিকে প্রাযই একটি সতেজকারক পানীয় হিসেবে বিবেচনা করা হয়।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেথির বীজেও অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদানে রয়েছে। মেথিতে ভালো পরিমাণে ফাইবার থাকায় এটি হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। তবে, মেথিকে মৌরির মতো শীতলকারক হিসেবে বিবেচনা করা হয় না। তাই, শরীর ও পাকস্থলী ঠান্ডা করতে চাইলে মেথির চেয়ে মৌরি বেশি জনপ্রিয় একটি বিকল্প।

গরমকালে কোনটি বেশি ভালো?

পেটের গরম কমাতে, সতেজ অনুভব করতে এবং হজম সহজ করতে চাইলে মৌরি মেশানো পানি বেশি উপকারী বলে মনে করা হয়। তবে, কেউ যদি হজম সংক্রান্ত সুবিধার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য উপকারিতাও চান, যেমন খাদ্যে আঁশের পরিমাণ বাড়ানো বা একটি সুষম খাদ্যের অংশ হিসেবে, তাহলে মেথির বীজও উপকারী হতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments