ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ শনিবার, ১১ জুন বেলা পৌনে ১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের পাওয়ার কারে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস শমশেরনগর রেলস্টেশনের আউটারে পৌঁছালে পাওয়ার কারে আগুন লাগে। এরপর চালক ট্রেনটি থামিয়ে দেন। আগুন লাগা তিনটি বগি আলাদা করা হয়।আতঙ্কিত যাত্রীরাও ট্রেন থেকে নেমে পড়েন। খবর পেয়ে কুলাউড়া ও মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।
উল্লেখ্য, মৌলভীবাজারের কমলগঞ্জে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


























Recent Comments