সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনম্যারাথনে ফিলিস্তিনের পতাকা হাতে তৌসিফ মাহবুব
spot_img
spot_img

ম্যারাথনে ফিলিস্তিনের পতাকা হাতে তৌসিফ মাহবুব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সম্প্রতি রাজধানীর হাতিরঝিলে আয়োজিত দীর্ঘ ম্যারাথনে অংশ নেন। এসময় তিনি ২১ কিলোমিটার দৌড় শেষ করেছেন ফিলিস্তিনের পতাকা হাতে, যা ভক্তদের দৃষ্টি কেড়েছে সবচেয়ে বেশি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে অনুষ্ঠিত এই ম্যারাথনে কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে দৌড়ান তৌসিফ। দৌড় শেষে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘মানুষ চাইলে কি না পারে! সীমাবদ্ধতা শুধু আমাদের মনের ভেতরেই থাকে। ২১ কিলো শেষ করলাম! কোনো কিছুই অসম্ভব নয়— সীমা শুধু আমাদের মাথাতেই থাকে। ২১ কি.মি. স্ট্রঙার!’

তার পোস্টে বোঝা যায়, এত দীর্ঘ দৌড় একসময় তার কাছে অসম্ভব মনে হলেও অবশেষে তিনি তা জয় করেছেন। ভক্তরাও তার এই অর্জনে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ফিলিস্তিনের পতাকা। ছবিতে দেখা গেছে, তিনি গলায় পতাকা বেঁধে রেখেছেন, আবার হাতে নিয়ে সম্মানের সঙ্গে পোজও দিয়েছেন। এর মধ্য দিয়ে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান এই অভিনেতা।

বর্তমানে তৌসিফ ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়েই বেশি ব্যস্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত ওয়েবফিল্ম খোয়াবনামা, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। এ কাজটিতে তৌসিফের অভিনয় দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments