ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড তাদের ঘোষিত অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে। কোম্পানিটি ইতোমধ্যে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে এই ডিভিডেন্ডের অর্থ পাঠিয়ে দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, সোমবার (১৬ মার্চ) এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। স্টক এক্সচেঞ্জে দেওয়া তথ্য অনুযায়ী, কোম্পানিটি নির্ধারিত সময় অনুযায়ী বিনিয়োগকারীদের মধ্যে অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড বিতরণের প্রক্রিয়া সম্পন্ন করেছে।
কোম্পানিটি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত নয় মাস প্রান্তিকের (এপ্রিল থেকে ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছিল। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ওই সময়ের আর্থিক ফলাফলের ভিত্তিতেই শেয়ারহোল্ডারদের জন্য ক্যাশ ডিভিডেন্ড প্রদান করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments