শনিবার, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘ময়ূরাক্ষী’তে ফিরছেন ববি
spot_img
spot_img

‘ময়ূরাক্ষী’তে ফিরছেন ববি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রকাশিত হলো ঢাকাই ছবির গ্ল্যামার গার্ল খ্যাত চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রের ফার্স্টলুক পোস্টার। আজ রবিবার পোস্টার প্রকাশের মাধ্যমেই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল।

‘ময়ূরাক্ষী’র ফার্স্টলুক পোস্টার প্রকাশ

ছবির নির্মাতা রাশিদ পলাশ জানান, সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপোড়েনও দেখা যাবে। দর্শক ভিন্ন রকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।
ছবির প্রযোজক চৌধুরী নিজাম নিশো বলেন, বাংলা সিনেমার যে আন্তর্জাতিক বাজার তৈরি হয়েছে সেই বাজারটা আমরা ধরতে চাই। ‘ময়ূরাক্ষী’ দিয়ে আমাদের এই পথচলা শুরু হতে যাচ্ছে। দেশ বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমরা আমাদের সিনেমা পৌঁছে দিতে চাই।

ছবিটি নিয়ে ববি বলেন, ‘ময়ূরাক্ষী’ মূলত শোবিজ দুনিয়ার জীবন ঘনিষ্ঠ পরিচিত একটি গল্প। এটি এই অঙ্গন কেন্দ্রীক একটি ক্ল্যাসিক ছবি। এর আগে, কখনো এই ধারার ছবিতে কাজ করা হয়নি। ছবিতে দর্শক আমাকে নতুন রূপে পাবে। গ্ল্যামার জগতকে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে ‘ময়ূরাক্ষী’তে, যার মধ্যে থাকবে প্রেমও। আশা করি দর্শক ছবিটি দারুণভাবে গ্রহণ করবেন।

‘ময়ূরাক্ষী’-তে ববির বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল ও কস্তূরী চৌধুরী প্রমুখ।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব। আসছে সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments